কয়েক ডজন তেলাপোকা খেয়ে জয়ী পরক্ষণেই মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে জ্যান্ত পোকামাকড় খাওয়ার এক ব্যতিক্রমী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কয়েক ডজন তেলাপোকা খেয়ে বিজয়ী হয়েছিলেন এডওয়ার্ড আর্চবোল্ড (৩২) নামের এক ব্যক্তি। কিন্তু বিজয়ী হওয়ার কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডিয়ারফিল্ড বিচ শহরে গত শুক্রবার ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা বলেছেন, প্রায় ৩০ জন ব্যক্তি ওই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার অংশ হিসেবে কয়েক ডজন তেলাপোকা খেয়ে ফেলেন আর্চবোল্ড। এই প্রতিযোগিতায় বিজয়ীও হন তিনি। শহরের প্রধান আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, অন্য প্রতিযোগীরা সুস্থ থাকলেও অসুস্থ হয়ে পড়েন আর্চবোল্ড। কিছুক্ষণ পরই তিনি মারা যান। মৃত্যুর কারণ জানতে তাঁর মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে তিনি জানান। বিবিসি।