কয়েক মিনিটের জন্য...
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল গত বুধবার সন্ধ্যায় অল্পের জন্য একটি হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তিনি তাঁর দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে ওই হেলিকপ্টারে করে যান। তাঁকে ওই সমাবেশস্থলে নামিয়ে হেলিকপ্টারটি ওড়ার কয়েক মিনিটের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। গত রোববার বিল্ড পত্রিকায় প্রকাশিত খবরে এ কথা জানা যায়।পত্রিকাটির খবরে জানা যায়, মেরকেল গত বুধবার সন্ধ্যায় সিডিইউর একটি নির্বাচনী সমাবেশে যোগ দিতে ফেডারেল পুলিশের ভিআইপি হেলিকপ্টারে করে বাদেন ভুরতেমবার্গ প্রদেশের ওল্ডেনবুর্গে যান। হেলিকপ্টারটি মেরকেলকে ওল্ডেনবুর্গে নামিয়ে দিয়ে ওবেরস্লিসহাইমের উদ্দেশে রওনা হয়। তিনজন ক্রুসহ হেলিকপ্টারটি ওড়ার কয়েক মিনিট পর এটির ঘূর্ণমান পাখা ভেঙে যায়। এ সময় এটি ১৬০০ মিটার উঁচুতে ছিল। পরে হেলিকপ্টারটি অউগুসবুর্গে জরুরি অবতরণ করে। পিটিআই।