কয়েক হাজার মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালস রাজ্যে সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলের এলাকাসহ বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। কয়েক হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে।রাজ্যের জরুরি সেবাবিষয়ক কমিশনার মুরে কেয়ার বলেন, বন্যাদুর্গত তিন হাজার ৫০০ লোককে তাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।সিডনির পানীয় জলের প্রধান উৎস ওয়ারাগাম্বা বাঁধ। স্যাঁতসেঁতে গ্রীষ্মের পর ভারী বৃষ্টিপাতে গত ১৪ বছরের মধ্যে এই প্রথম পানি বাঁধটির পূর্ণ ধারণক্ষমতায় পৌঁছায়। এরপর গত শুক্রবার সেখান থেকে পানি অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। হকসবারি ও নেপিয়ান নদীর পানি ফুলেফেঁপে ওঠায় সিডনির উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।মুরে কেয়ার বলেন, ‘এটি মাঝারি ধরনের বন্যা। তবে আমরা নদীগুলোতে কখনো এত পানি দেখিনি। বিভিন্ন সেতু ও সড়ক প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।’বন্যার কারণে নিউ সাউথ ওয়ালসের বাথার্স্ট শহরের দুই হাজার ৩০০ লোক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার কারণে দক্ষিণাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়ায় কঠোর সতর্কতা জারি করা হয়েছে। এএফপি।