খতনা বিষয়ে জার্মান আদালতের দেওয়া রুলের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খতনা বিষয়ে জার্মানির আঞ্চলিক একটি আদালতের দেওয়া রুলের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপের মুসলিম ও ইহুদিদের কয়েকটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।জার্মানির একটি আদালত সম্প্রতি রুল জারি করেন যে খতনা শরীরের জন্য ক্ষতিকর। এর পরিপ্রেক্ষিতে জার্মানির চিকিৎসকদের সংগঠন জার্মানিস মেডিকেল অ্যাসোসিয়েশন চিকিৎসকদের খতনা না করানোর নির্দেশ দিয়েছে। জার্মানিতে প্রতি বছর হাজারো মুসলিম ও ইহুদি বালকের খতনা করানো হয়।মুসলিম ও ইহুদি কয়েকটি সংগঠনের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা আদালতের দেওয়া এই রুলকে আমাদের ধর্মীয় মূল ভিত্তি ও মানবাধিকারের প্রতি অবমাননা বলে মনে করি। খতনা আমাদের প্রাচীন ধর্মীয় আচার, আমাদের মৌলিক বিশ্বাস। আমরা এর বিরুদ্ধে দেওয়া আদালতের রুলের নিন্দা ও প্রতিবাদ জানাই।’ বিবৃতিতে মুসলিম ও ইহুদিদের অধিকার রক্ষায় জার্মান পার্লামেন্ট ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বিবিসি।