খতনার পক্ষে জার্মান সরকারের অভিমত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সরকার জানিয়েছে, মুসলমান ও ইহুদি সম্প্রদায়ের তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী খতনার অধিকার থাকা উচিত। খতনা শরীরের জন্য ক্ষতিকর—সম্প্রতি আঞ্চলিক একটি আদালত এমন রায় দেওয়ার পর সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হলো।খতনাকে ক্ষতিকর অভিহিত করে কোলন শহরের একটি আদালত বলেন, পিতামাতার অধিকার বা ধর্মীয় অধিকারের চেয়ে শারীরিক অখণ্ডতা রক্ষায় শিশুর নিজের অধিকার বেশি গুরুত্বপূর্ণ।চার বছর বয়সী একটি শিশুর খতনা করার পর সে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিল। যে চিকিৎসক শিশুটির খতনা করেছিলেন, এ ঘটনায় তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই রুলিং দেন।ইউরোপের মুসলমান ও ইহুদি সম্প্রদায়ের নেতারা আদালতের এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে, জার্মান সরকার জানিয়েছে, মুসলমান ও ইহুদি সম্প্রদায় নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী খতনা করার বিধানটি আগের মতোই মেনে চলতে পারবে। বিবিসি।