প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নৌবাহিনীর একটি ইয়ার্ডে গত সোমবারের গোলাগুলির ঘটনায় সশস্ত্র পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ না পেয়ে নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমে এ রকম তথ্য প্রকাশিত হওয়ার পর বিষয়টি পর্যালোচনার নির্দেশ দিয়েছে রাজধানীর পুলিশ কর্তৃপক্ষ। পুলিশের একাধিক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, একজন পুলিশ কর্মকর্তা ওই সশস্ত্র পুলিশ দলকে নৌ ইয়ার্ড এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। অ্যারন অ্যালেক্সিস (৩৪) নামের এক বন্দুকধারীর গুলিতে সেখানে ১২ জন নিহত হন। বিবিসি।