খননকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার একটি পুরোনো সমাধিক্ষেত্রে আবিষ্কৃত এক গণকবরের খননকাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গণকবর থেকে ৮১টি কঙ্কালের ধ্বংসাবশেষ উদ্ধারের পর খননকাজ বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসা কর্মকর্তা ধনঞ্জয় ওয়াদারাত্নে গতকাল শনিবার বলেন, সমাধিক্ষেত্রটি প্রায় দুই মিটার (৬ দশমিক ৭ ফুট) খোঁড়ার পর কর্তৃপক্ষ সেটি আরও গভীর করে খনন করতে এবং যাঁদের স্বাভাবিকভাবে সমাহিত করা হয়েছে তাঁদের ‘ব্যাঘাত’ ঘটাতে চায়নি। এএফপি।