খননে অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিজ্ঞানীদের হুঁশিয়ারি উপেক্ষা করে অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্রেট ব্যারিয়ার রিফ সামুদ্রিক উদ্যানে খনন করা কাদামাটি ফেলার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিশ্বের অন্যতম বৃহত্তম একটি কয়লা বন্দর নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে সেখানে মাটি ফেলা হবে। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলছিলেন, এ ধরনের প্রকল্প বিশ্বখ্যাত এ প্রবাল প্রাচীরকে হুমকির মুখে ফেলবে। প্রকল্প এলাকার আশপাশের সামুদ্রিক প্রাণবৈচিত্র্যেও এর নেতিবাচক প্রভাব পড়বে। বিবিসি।