খবর পড়তে গিয়েঘুম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরতাজা খবর দেখার জন্য টিভি সেটের সামনে বসে আছেন। কিন্তু সংবাদ শুরু হওয়ার মুহূর্তেই টিভি পর্দায় দেখা গেল সংবাদ পাঠক (নিউজ প্রেজেন্টার) নাক ডেকে ঘুমাচ্ছেন! সরাসরি সমপ্রচারিত খবরের এমন দৃশ্য মোটেও গালগল্প নয়। বাস্তবেই এ ঘটনা ঘটেছে! গতকাল শুক্রবার সকালে যেসব দর্শক বিবিসির খবর দেখার জন্য টিভি সেটের সামনে ছিলেন, তাঁরা নিশ্চয়ই আঁতকে উঠেছিলেন! বিবিসির সকালের খবরে (ব্রেকফাস্ট নিউজ বুলেটিন) দেখা গেছে, সংবাদ উপস্থাপক সাইমন ম্যাকয় (৫০) খবর পড়ার পরিবর্তে টেবিলের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন! সরাসরি সমপ্রচারিত বিবিসির ওই খবরে সাইমনের সহ-সংবাদ পাঠিকা মার্টিন ক্রোক্সাল অবশ্য খবর পড়ার মুডেই ছিলেন। সংবাদ ঠিক শুরু হওয়ার আগে দুই সংবাদ পাঠকের দিকে যখন ক্যামেরা ধরা হয়, ঠিক তখনই দেখা গেছে সাইমন বার্তাকক্ষের টেবিলে দুই হাতের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন। ডেইলি মেইল অনলাইন।