খরচ কমাতে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যরাও চড়ছেন ট্যাক্সিক্যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনীতির মন্দার মধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা বিলাসবহুল গাড়িবহরের বদলে এখন খরচ কমাতে ট্যাক্সিক্যাবে যাতায়াত করছেন। বিশেষ করে সরকারি কাজের বাইরে যাতায়াতের ক্ষেত্রে তাঁরা কালো ট্যাক্সিক্যাবেই যাতায়াত করছেন। কৃচ্ছ্রসাধনকারীদের ওই দলে রয়েছেন প্রিন্স হ্যারিও। স্থানীয় পত্রিকার খবরে এ কথা বলা হয়েছে।মন্দা অর্থনীতির মধ্যে রাজপরিবারের খরচের বহর কমানোর জন্য রানি উদ্যোগী হয়েছেন। তারই অংশ হিসেবে রাজপরিবারের সদস্যরা কালো ট্যাক্সিক্যাবে যাতায়াত করছেন। ডেইলিমেইলের খবরে বলা হয়, রাজপরিবারের সদস্য ভিসকাউন্ট লিনলে এবং লেডি সারাহ নিয়মিতই কালো ট্যাক্সিক্যাব বুকিং দিচ্ছেন। এ ছাড়া প্রিন্স হ্যারি, প্রিন্সেস বিয়েট্রিস এবং ইউজেনিও প্রায়ই ট্যাক্সিক্যাবে যাতায়াত করছেন। একটি সূত্র জানিয়েছে, খরচ কমাতে রাজপরিবারের সদস্যদের সাধারণ যানবাহনে যাতায়াতের জন্য উত্সাহ দেওয়া হয়েছে। এমনকি দাপ্তরিক কাজেও যেন তাঁরা সম্ভব হলে সরকারি গাড়ি ব্যবহার এড়িয়ে চলেন। জিনিউজ।