খলিল চিশতিকে মুক্তি দিল ভারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যার দায়ে এক বছরের বেশি সময় ভারতীয় কারাগারে বন্দী থাকার পর পাকিস্তানি চিকিৎসক খলিল চিশতি (৮০) মুক্তি পেয়েছেন। ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল বুধবার তাঁকে মুক্তি দেওয়া হয়।এ নির্দেশ পাওয়ার পর খলিলের নিজ দেশে ফেরার বিষয়ে আর কোনো প্রতিবন্ধকতা রইল না।খলিলের মুক্তির আদেশনামায় বলা হয়, হত্যার দায়ে পাকিস্তানি এ চিকিৎসক এক বছরের বেশি সময় জেল খেটেছেন। আদালত আরও বলেন, হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়ে খলিল এরই মধ্যে যথেষ্ট মূল্য দিয়েছেন। বিবিসি।