খাদ্যনিরাপত্তা বিল নিয়ে সোনিয়ার হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকার খাদ্যনিরাপত্তা বিল পাসে বিলম্ব করায় হতাশা প্রকাশ করেছেন ক্ষমতাসীন জোটের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) এবং তৃণমূল কংগ্রেস খাদ্যনিরাপত্তা বিলটিতে সম্মতি দিতে আপত্তি করায় মনমোহনের সঙ্গে গত মঙ্গলবার রাতে আলোচনা করেন সোনিয়া। বৈঠকে সোনিয়া এ কথা জেনে হতাশ হন যে প্রধানমন্ত্রী মনমোহন এবং সরকারের কয়েকটি শরিক দল বিলটি আটকে রেখেছে।এনসিপি মনে করে, বিলটি পাস হলে খাদ্য খাতে সরকারকে ৩৫ হাজার কোটি রুপি ভর্তুকি দিতে হবে। পাশাপাশি ছয় কোটি ৩০ লাখ টন খাদ্য মজুদ রাখতে হবে সরকারকে। কাজেই বিলটি আরও সময় নিয়ে বিবেচনা করতে চাইছে এনসিপি।প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সোনিয়া জানতে চান, বিলটির বিষয়ে যেসব শরিক দল আপত্তি তুলছে, মন্ত্রিপরিষদের সদস্যদের বৈঠকের সময় তারা বিষয়টি জানিয়েছিল কি না। সোনিয়া বলেন, দেশের মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সরকার যদি বিলটি পাস করতে না চায়, তাহলে তা জনগণকে জানিয়ে দেওয়া উচিত।সোনিয়া-মনমোহন বৈঠকের পরিপ্রেক্ষিতে আগামী রোববার মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। তখন খাদ্যনিরাপত্তা বিলটি নিয়ে আবারও আলোচনা হবে।খাদ্যমন্ত্রী টমাস বলেন, ‘জানতে পেরেছি রোববার মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে। আমরা বিলটি নিয়ে তখন আবার আলোচনা করব, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ বিল।