খাবার দিতে গিয়ে নিজেই শূকরের খাবার হলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের কুচ কাউন্টিতে একটি খামারে একপাল শূকর ওই খামারের মালিককে মেরে খেয়ে ফেলেছে। ৭০ বছর বয়সী ওই খামারির নাম টেরি ভেন্স গার্নার। বৃহস্পতিবার খামারে খাবার দিতে গিয়ে আর ফিরে আসেননি গার্নার। পরে তাঁর এক স্বজন খামারের ভেতরে গার্নারের দাঁত ও শরীরের ছিন্নভিন্ন অংশবিশেষ খুঁজে পান। তাঁরা ধারণা করছেন, গার্নার শূকরগুলোকে খাবার দিতে ভেতরে ঢোকার পর তারা তাঁকে আক্রমণ করে। তাঁর দেহ ফালা ফালা করে শূকরগুলো সেগুলো খেয়ে ফেলে। বিবিসি।