প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সব সরকারি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিত থাকার লক্ষ্যে মধ্যাহ্ন খাবার দেওয়া হয়। বিহার রাজ্যের সীতামারি জেলার সরসন্দ থানা এলাকার মেঘপুর সরকারি বিদ্যালয়ে গত শনিবার সেই মধ্যাহ্নভোজের খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৫৪ শিক্ষার্থী। খিচুড়ি খাওয়ার পর শিক্ষার্থীরা বমি করতে থাকে। অনেকে অচেতন হয়ে পড়ে। ওই খিচুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। খিচুড়ির মধ্যে একটি লম্বা কালো জিনিস পাওয়া গেছে। সেটি সাপ বলে মনে হচ্ছে। কলকাতা প্রতিনিধি।