খার্তুমের সঙ্গে সীমান্ত আলোচনা বাতিল করল দক্ষিণ সুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর সুদানের সঙ্গে সীমান্ত নিয়ে পূর্বপরিকল্পিত সরাসরি আলোচনা বাতিল করেছে দক্ষিণ সুদান। প্রতিবেশী উত্তর সুদানের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ এনে আলোচনা বাতিল করল দক্ষিণ সুদান।দক্ষিণ সুদান কর্তৃপক্ষ বলেছে, পূর্বপরিকল্পিত ওই আলোচনা দুই দেশের মধ্যে সরাসরি হওয়ার কথা থাকলেও এখন তা আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি প্যানেলের মধ্যস্থতায় অনুষ্ঠিত হবে।দক্ষিণ সুদানের সেনাবাহিনী অভিযোগ করেছে, গত শুক্রবার উত্তর সুদানের বিমান হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন। তবে উত্তর সুদানের রাজধানী খার্তুমের কর্মকর্তারা এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।দুই দেশের সীমান্তবিরোধ নিরসনে আগামী ২ আগস্ট পর্যন্ত তাদের সময় বেঁধে দিয়েছে জাতিসংঘ। ঐক্যবদ্ধ সুদান ভেঙে দুটি রাষ্ট্র গঠিত হওয়ার পর দুই পক্ষের মধ্যে ওই বিরোধ সৃষ্টি হয়। সমস্যা সমাধানে একটি চুক্তিতে পৌঁছাতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় দুই দেশের মুখোমুখি ওই আলোচনা হওয়ার কথা ছিল। বিবিসি।