খুঁজে নেবে বুলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্যভেদে পারদর্শী নয় এমন সেনাদের জন্য ‘স্বয়ংক্রিয় বুলেট’ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। দূর থেকে লক্ষ্যভেদী বন্দুকধারীর (স্নাইপার) জন্য বিশেষভাবে তৈরি এই বুলেট স্বয়ংক্রিয়ভাবে পথ পরিবর্তন করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ এজেন্সি (ডারপা) সম্প্রতি স্বয়ংক্রিয় বুলেটের পরীক্ষা চালায়। ডারপা সূত্রে জানা গেছে, সামরিক বাহিনীর স্নাইপারদের জন্য চলমান কোনো বস্তু লক্ষ্যভেদ করা কঠিন। বর্তমান প্রযুক্তিতে প্রচণ্ড বাতাসের প্রবাহ ও ধূলিময় এলাকায় স্নাইপারের পক্ষে লক্ষ্যভেদ আরও কঠিন। স্নাইপাররা নতুন প্রযুক্তিতে বেশি দূরত্ব থেকে আরও নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে পারবেন। পিটিআই