প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম সাময়িকী বিশ্বের প্রভাবশালী কিশোর-কিশোরীদের বার্ষিক তালিকা প্রকাশ করেছে। এবার এতে স্থান পেয়েছে ওবামার দুই মেয়ে, মালিয়া (১৬) ও সাশা (১৩) এবং সদ্য নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই (১৭)। গত সোমবার সাময়িকীটির পক্ষ থেকে প্রভাবশালী ২৫ কিশোর-কিশোরীর তালিকার কথা জানানো হয়। তালিকার ২০ জনই কিশোরী। এতে আরও আছে গ্র্যামি পুরস্কার বিজয়ী নিউজিল্যান্ডের গায়িকা লর্ডে (১৭), ফ্যাশনবিষয়ক লেখক টাভি গ্যাভিনস, হংকংয়ের গণতন্ত্রের জন্য আন্দোলনকারী জশুয়া ওয়াং (১৮), আফগানিস্তানের জাতীয় সাইক্লিং দলের সদস্য সালমা কাকার (১৭)। আপনজনের অবস্থান, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড এবং ব্যবসায়িক বা সাংস্কৃতিক ক্ষেত্রে গুরুত্ব—এসবের ভিত্তিতে এ তালিকা করা হয়েছে। এনডিটিভি