খুশবন্তের দেহভস্ম পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুশবন্ত সিং
খুশবন্ত সিং

ভারতের প্রখ্যাত লেখক ও সাংবাদিক খুশবন্ত সিংয়ের শেষ ইচ্ছে অনুযায়ী তাঁর দেহভস্ম নেওয়া হয়েছে তাঁর জন্মস্থান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের হাদালি শহরে।
খুশবন্ত সিংয়ের ইচ্ছে ছিল মত্যুর পর তাঁর যেন ‘শিকড়ে ফিরে আসা’ হয়। পাকিস্তানের লেখক ফকির সাইদ আইজাজুদ্দিন তাঁর সেই ইচ্ছা পূরণ করতে দেহভস্ম ভারত থেকে পাকিস্তানের হাদালিতে নিয়ে আসেন। লেখকের দেহভস্ম সিমেন্ট ও মার্বেলের সঙ্গে মিশিয়ে ফলক তৈরি করে একটি গাছের নিচে স্থাপন করা হয়। খুশবন্ত সিং বাল্যকালে ওই গাছের নিচে খেলাধুলা করতেন।
ফলকে লেখা হয়েছে, ‘একজন শিখ, একজন জ্ঞানী ও পাঞ্জাবের হাদালির একজন সন্তান। এখানেই আমার শিকড়। আমি একে লালন করেছি স্মৃতিকাতর অশ্রুতে।’ খুশবন্ত সিং গত ২০ মার্চ ভারতের নয়াদিল্লিতে মারা যান। হিন্দুস্তান টাইমস।