খেমাররুজের দুই নেতার বিচার কার্যক্রম শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার খেমাররুজের জীবিত শেষ দুই নেতার বিচার কার্যক্রম শেষ হয়েছে। আগামী বছরের প্রথম দিকে রায় ঘোষণা করা হতে পারে।
নুয়ান চিয়া ও খিউ স্যাফেন নামের ওই দুই নেতা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, খেমাররুজ আমলে গণহত্যার ঘটনার সঙ্গে তাঁরা জড়িত ছিলেন না।
গত শতকের সত্তরের দশকে খেমাররুজ শাসনামলে ২০ লাখের মতো মানুষকে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। ওই সময় নুয়ান চিয়া ছিলেন দ্বিতীয় শীর্ষ নেতা আর খিও স্যাফেন ছিলেন রাষ্ট্রের প্রধান। দুজনই দাবি করেছেন, খেমাররুজ আমলে যা করা হয়েছিল, তার সবই ছিল জাতির স্বার্থে এবং হত্যাকাণ্ডের ব্যাপকতা সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না।
খিউ স্যাফেন গত বৃহস্পতিবার আদালতে বলেছেন, ‘নিজের দেশের মানুষের ওপর আমি কি (গণহত্যা) এটা করতে পারি?’
আর নুয়ান চিয়া দাবি করেছেন, মানুষের ওপর নিপীড়ন বা হত্যার জন্য তিনি খেমাররুজ ক্যাডারদের কখনোই নির্দেশ দেননি। বিবিসি।