খোলা জায়গায় দেখা মিলবে সুন্দরবনের বাঘের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের পরিবেশে পর্যটকদের জন্য রয়েল বেঙ্গল টাইগার দেখার ব্যবস্থা করা হচ্ছে। কলকাতার আলীপুর চিড়িয়াখানা ও পশ্চিমবঙ্গের বন বিভাগ যৌথভাবে সুন্দরবন এলাকার ঝড়খালিতে ‘জু অ্যান্ড ইকো ট্যুরিজম মিউজিয়াম’ গড়ে তুলছে।
৩০০ একর জমির ওপর নির্মাণাধীন এ মিউজিয়ামটিতে খোলা জায়গায় বাঘ রাখার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া হরিণ, বুনো শুয়োর ও সাপ রাখা হবে।
আসছে শীতেই মিউজিয়ামটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পশ্চিমবঙ্গের যেকোনো প্রান্ত থেকে সড়কপথে ওই মিউজিয়ামে যাওয়া যাবে।