খ্যাতনামা স্থপতি নেইমেয়ারের জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের বিখ্যাত স্থপতি অস্কার নেইমেয়ার মারা গেছেন। গত বুধবার শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে ব্রাজিলের রিও ডি জেনিরোর সামারিতানো হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ১০৪ বছর।নেইমেয়ার আধুনিক ব্রাজিলের অধিকাংশ স্থাপনার প্রধান শিল্পী হিসেবে বিশেষ পরিচিত। প্রায় ৬০০ স্থাপনা নির্মাণ করেছেন তিনি। এ ছাড়া তাঁর পরিকল্পনায় আরও ২০টি স্থাপনার কাজ চলছে। ১৯৩০ সালে পেশাগত জীবনে প্রবেশের পর ১৯৮৮ সালে স্থাপত্যশৈলীর সর্বোচ্চ পুরস্কার প্রিটজকার প্রাইজ লাভ করেন তিনি। এএফপি।