গগৈ ক্ষমতা ছাড়ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসামে তিন দফায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী কংগ্রেস নেতা তরুণ গগৈ লোকসভা নির্বাচনে রাজ্যে নিজ দলের পরাজয়ের পূর্ণ দায় নিয়ে গতকাল শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন৷ তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন৷ তাঁর রাজ্যে লোকসভা নির্বাচনে কংগ্রেস অপ্রত্যাশিত বাজে ফল করেছে৷ সর্বশেষ খবর অনুযায়ী, আসামের আটটি েলাকসভা আসনে বিজেপি এগিয়ে ছিল৷ আর কংগ্রেস মাত্র দুটি এবং অন্যান্য দল চারটি আসনে এগিয়ে ছিল৷ জি নিউজ৷