গণতন্ত্রের পথে যেভাবে যাত্রা শুরু দক্ষিণ আফ্রিকার
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কারামুক্তির ২০তম বার্ষিকী পালিত হয়েছে গতকাল ১১ ফেব্রুয়ারি। শ্বেতাঙ্গ সংখ্যালঘু বর্ণবাদী শাসনামলে ২৭ বছর কারাগারে অন্তরীণ ছিলেন তিনি। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ম্যান্ডেলার কারামুক্তির মধ্য দিয়ে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তাঁর কারামুক্তির পর দক্ষিণ আফ্রিকার ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনাবলি সংক্ষেপে তুলে ধরা হলো:১৯৯০: দক্ষিণ আফ্রিকার তত্কালীন প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ক আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), প্যান আফ্রিকান কংগ্রেস (পিএসি) ও কমিউনিস্ট পার্টির (এসএসিপি) ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কারাগার থেকে মুক্তি পান এএনসির নেতা নেলসন ম্যান্ডেলা।ম্যান্ডেলার কারামুক্তির পর ম্যান্ডেলা ও ডি ক্লার্কের মধ্যে আলোচনার অবসান হয় শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্যবস্থার। তুলে নেওয়া হয় জরুরি অবস্থা। সশস্ত্র সংগ্রাম পরিত্যাগ করে এএনসি।১৯৯১ সালের ৩০ জুন: আনুষ্ঠানিকভাবে বর্ণবাদী নীতি অবলুপ্ত করা হয়।১৯৯৩: এক শ্বেতাঙ্গ উগ্রপন্থীর হাতে খুন হন এসএসিপির নেতা ক্রিস হানি। একই বছর ম্যান্ডেলা ও ডি ক্লার্ককে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।১৯৯৪: এপ্রিলে দক্ষিণ আফ্রিকার প্রথম বহুবর্ণের নির্বাচনে জয়লাভ করে এএনসি। এরপর জাতীয় ঐকমত্যের সরকারে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা। ডি ক্লার্কও ওই সরকারে অন্তর্ভুক্ত ছিলেন।১৯৯৫: মৃত্যুদণ্ডের বিধান বাতিল।১৯৯৬: একটি নতুন বহুদলীয় ও অবর্ণবাদী সংবিধান অনুমোদন। ১৯৪৮ সালের পর প্রথমবারের মতো সরকার ত্যাগ করে ন্যাশনাল পার্টি।১৯৯৯: প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ান নেলসন ম্যান্ডেলা। প্রেসিডেন্ট নির্বাচনে এএনসির বিপুল বিজয়। থাবো এমবেকির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ।২০০৪: বর্ণবাদের অবসানের পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচনে এএনসির তৃতীয় বিপুল জয়।২০০৭: ডিসেম্বরে এএনসির বিশেষ সম্মেলনে জ্যাকব জুমার কাছে এএনসির প্রেসিডেন্টের পদ হারান থাবো এমবেকি।২০০৮: অভিবাসীবিরোধী সহিংসতায় ৬০ জনেরও বেশি নিহত। আহত কয়েক শ মানুষ। সেপ্টেম্বরে ক্ষমতা ছেড়ে দেন এমবেকি।২০০৯: ২২ এপ্রিলের নির্বাচনে আবারও বিপুল জয় এএনসির। জ্যাকব জুমার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ। এএফপি।