গণধর্ষণে ৩৮ জন!
মালয়েশিয়ায় ১৫ বছরের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে৷ ৩৮ জন মিলে তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ খবর রয়টার্সের৷
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে ইতিমধ্যে আটক করেছে৷ অন্যদেরও আটকের চেষ্টা চলছে৷
অ্যাস্ট্রো আওয়ানি টেলিভিশন ও দ্য স্টার পত্রিকা বলেছে, গত ২০ মে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় কেলানতান প্রদেশে এ ঘটনা ঘটে৷ কিশোরীকে কৌশলে একটি ফাঁকা হাটে নিয়ে চার ঘণ্টা ধরে ধর্ষণ করা হয়৷ হাটটি মাদকের আখড়া বলে স্থানীয় ব্যক্তিদের কাছে পরিচিত৷
পুলিশ জানায়, ওই কিশোরীর সঙ্গে তার এক বান্ধবীও ছিল৷ ১৭ বছরের ওই মেয়েকেও ধর্ষণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে৷ নারী অধিকার সংগঠনগুলো দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে৷ মুসলিম দলগুলোর রাজনীতিবিদেরা বলেছেন, ইসলামি শরিয়াহ আইন চালু করা হলে এ ধরনের অপরাধ সংঘঠিত হবে না৷ তাঁরা এ ঘটনায় দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানান৷
এ ব্যাপারে কেন্দ্র কিংবা প্রাদেশিক পুলিশ কর্মকর্তাদের কেউই মন্তব্য করতে রাজি হননি৷