প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের শুরুতে সুদানের দক্ষিণাঞ্চলের স্বাধীনতার প্রশ্নে গণভোট নিয়ে সংশয় প্রকাশ করেছে ওই অঞ্চলের অন্যতম প্রধান রাজনৈতিক দল সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট (এসপিএলএম)। এদিকে সুদানের সেনাবাহিনীর প্রধান জেমস হোথ বলেছেন, দক্ষিণাঞ্চলের সহিংসতার কারণ রাজনৈতিক বা জাতিগত বিরোধ নয়। সম্পদের কারণেই সহিংসতার সৃষ্টি হয়।এসপিএলএমের মহাসচিব পাগান আমুম গতকাল বৃহস্পতিবার বলেন, গণভোট অনুষ্ঠান নিয়ে এখন যে সমস্যার সৃষ্টি হচ্ছে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে সমাধান করতে হবে। অন্যথায় আগামী বছরের শুরুতে গণভোটের আয়োজন করা সম্ভব হবে না। এর দায়-দায়িত্ব তখন কমিশনকেই নিতে হবে। এএফপি।