গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পুরস্কার পেলেন শাভেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পুরস্কার পেলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। আর্জেন্টিনার একটি বিশ্ববিদ্যালয় তাঁকে এ সম্মানসূচক পুরস্কার দিয়েছে। যদিও নিজের দেশে বিরোধী গণমাধ্যমের ওপর দমন-পীড়নের অভিযোগে শাভেজ কঠোরভাবে সমালোচিত।আর্জেন্টিনার ন্যাশনাল ইউনিভার্সিটি অব লা প্লাতা পুরস্কার দেওয়ার পর জানিয়েছে, লাতিন আমেরিকায় গণমাধ্যমের ‘একচ্ছত্র আধিপত্য’ ভেঙে দেওয়া এবং গণমাধ্যমের জনপ্রিয়তা বৃদ্ধিতে সহযোগিতার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ শাভেজকে এই সম্মানসূচক পুরস্কার দেওয়া হচ্ছে।পুরস্কার নিয়ে শাভেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটি সমাবেশে বলেন, বুর্জোয়া ও স্বৈরতান্ত্রিকতামুক্ত একটি নতুন গণমাধ্যম ও তথ্য যোগাযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে ভেনেজুয়েলা। এএফপি, বিবিসি।