গণহত্যার দায়ে রুয়ান্ডার সাবেক মন্ত্রীর ৩৫ বছরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধবিষয়ক জাতিসংঘের একটি আদালত রুয়ান্ডা গণহত্যার অন্যতম অভিযুক্ত অগাস্টিন নগিরাবাতওয়ারেকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। তিনি রুয়ান্ডার এক সাবেক মন্ত্রী। ১৯৯৪ সালে রুয়ান্ডার তুতসি ও হুতুদের মধ্যে জাতিগত সহিংসতায় মাত্র ১০০ দিনে প্রায় আট লাখ লোক নিহত হয়। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) নগিরাবাতওয়ারেকে গণহত্যা ও ধর্ষণে উসকানি দেওয়ার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে দণ্ডিত করেন। বিচারক উইলিয়াম হোসাইন সেকুলে বলেছেন, ওই অপরাধের জন্য তাঁকে ৩৫ বছরের শাস্তি দেওয়া হয়েছে। অগাস্টিন গণহত্যার সময় উগ্রপন্থী হুতুদের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনামন্ত্রী ছিলেন। বিবিসি।