গণহত্যার বিচার চলাকালে খেমাররুজ নেতা স্যারির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্বোডিয়ার জ্যেষ্ঠ খেমাররুজ নেতা ইয়েং স্যারি গতকাল বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত মাওবাদী শাসনামলে দেশটিতে গণহত্যা সংঘটনের অভিযোগে মৃত্যুর আগে ইয়েং স্যারি বিচারের সম্মুখীন হন। তিনি ওই শাসনামলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময় কম্বোডিয়ার শাসক ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে মাঝেমধ্যেই তিনি মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতেন। ইয়েং স্যারি ও আরও তিন নেতার বিরুদ্ধে গণহত্যায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ ওঠে। ওই গণহত্যার শিকার হয়েছিলেন প্রায় ২০ লাখ মানুষ।ইয়েং স্যারি গতকাল সকালে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ-সমর্থিত আদালতের মুখপাত্র লারস ওলসেন। স্যারি ৪ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।‘ব্রাদার নম্বর থ্রি’ নামে পরিচিত ইয়াং স্যারির বিরুদ্ধে ২০১১ সালের নভেম্বরে বিচার শুরু হয়। বিবিসি ও এএফপি।