প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের ওরাদুর গ্রামে গণহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জার্মানির ৮৮ বছরের এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। ১৯৪৪ সালের ওই ঘটনায় ৬৪২ ব্যক্তিকে হত্যা করে নাৎসি সেনারা। ভুক্তভোগীদের অনেককে স্থানীয় একটি গির্জায় ঢুকিয়ে গ্রেনেড ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ডর্টমুন্ডের কৌঁসুলিরা জানান, অন্তত ২৫ জনকে হত্যা এবং আরও শত শত মানুষকে হত্যায় সহযোগিতার অভিযোগে ওই ব্যক্তি অভিযুক্ত হয়েছেন। বিবিসি।