গত বছর রেকর্ডসংখ্যক বেসামরিক আফগান নিহত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে এক দশকেরও বেশি সময় ধরে চলা ন্যাটো নেতৃত্বাধীন যুদ্ধে গত বছর রেকর্ডসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই মারা গেছে আত্মঘাতী বোমা হামলায়। গতকাল শনিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর নারী ও শিশুসহ অন্তত তিন হাজার ২১ আফগান নিহত হয়েছে। ২০১০ সালে এ সংখ্যা ছিল দুই হাজার ৭৯০ জন। গত বছর তা ৮ শতাংশ বৃদ্ধি পায়।প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সাল থেকে নিহত ব্যক্তিদের সংখ্যা প্রতিবছর বেড়েই চলেছে। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত অন্তত ১১ হাজার ৮৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ৭৭ শতাংশ নিহত হয়েছে তালেবানের হামলায় আর ১৪ শতাংশ ন্যাটো ও আফগান বাহিনীর হাতে। ৯ শতাংশ মৃত্যুর পেছনে কার হাত ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।অব্যাহত সংঘাতের কারণে গত বছর অন্তত এক লাখ ৮৫ হাজার ৬৩২ জন বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়। এই সংখ্যা ২০১০ সালের তুলনায় ৪৫ শতাংশ বেশি। এএফপি ও রয়টার্স।