গভীর সমুদ্রে খনি খননকাজ শুরু হচ্ছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে প্রথমবারের মতো মহাসাগরের গভীরে খনি খননকাজের পরিকল্পনা শিগগিরই বাস্তবের মুখ দেখতে যাচ্ছে। নটিলাস মিনারেলস নামের কানাডীয় খনিপ্রতিষ্ঠান সাগরতলে খননকাজ শুরুর ব্যাপারে পাপুয়া নিউগিনির সঙ্গে একটি সমঝোতা ইতিমধ্যে চূড়ান্ত করেছে।
বিতর্কিত ওই প্রকল্পের আওতায় দেড় হাজার মিটার গভীর থেকে তামা, সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর আকরিক উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশবাদীদের মতে, মহাসাগরের তলদেশে খননের পরিণামে বিপর্যয় নেমে আসতে পারে এবং এতে সামুদ্রিক প্রাণীদের দীর্ঘস্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে।
নটিলাস মিনারেলস পাপুয়া নিউগিনিসংলগ্ন সাগরের তলদেশে খননের জন্য ১৯৯০-এর দশক থেকেই চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু কিছু শর্ত নিয়ে দেশটির সরকারের সঙ্গে মতভেদের কারণে বিষয়টি দীর্ঘদিন আটকে ছিল। বিবিসি।