গরিবদের ২৩০ কোটি ডলার সহায়তা দেবেন হুগো চাভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার গরিব পরিবারগুলোর সহায়তায় আগামী বছর ২৩০ কোটি ডলার আর্থিক সাহায্য দেবেন সে দেশের প্রেসিডেন্ট হুগো চাভেজ। নির্বাচন সামনে রেখে গত শুক্রবার তিনি এ ঘোষণা দিয়েছেন। আগামী বছরই তিনি তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন।চাভেজ ঘোষণা দেন, সামাজিক সহায়তা তহবিল থেকে প্রতি মাসে প্রত্যেক অন্তঃসত্ত্বা নারীকে ও দরিদ্র পরিবারের ছোট শিশুদের ১০০ ডলার করে দেওয়া হবে। একই পরিবারের সর্বোচ্চ তিনটি শিশুকে এ ধরনের আর্থিক সহায়তা দেওয়া হবে। এ ছাড়া শিশু লালন-পালনে যে পরিবারগুলো হিমশিম খাচ্ছে, সেসব পরিবারকে প্রতি মাসে ১৪০ ডলার দেওয়া হবে। দারিদ্র্য কমাতে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে চাভেজ বলেন, ‘আমি আবারও পরিসংখ্যান খতিয়ে দেখছি।’ এএফপি।