প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ফুকুশিমা অঞ্চলের ক্ষুব্ধ খামারিরা গতকাল শুক্রবার একটি অসুস্থ গরুকে রাজধানী টোকিওতে এনে বলেছেন, ফুকুশিমা দুর্ঘটনার পর সেখানকার গবাদিপশুগুলো কেন অসুস্থ হয়ে পড়ছে, তা সরকারকে তদন্ত করতে হবে৷ ‘কিবো নো বোকুজু’ নামের গরুর খামারের লোকজন একটি বিশাল কালো গরু এনে টোকিওর কৃষি মন্ত্রণালয়ের সামনে হাজির করেন৷ গরুটির গায়ে সাদা ফোসকার মতো পড়েছে৷ ২০১১ সালের মার্চে ভূমিকম্প-পরবর্তী সুনামিতে ফুকুশিমার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়৷ এটির তেজস্ক্রিয় পদার্থ সাগরে ছড়িয়ে পড়ে৷ বিপর্যয় ঘটে পরিবেশের৷ খামারিরা জানান, ফুকুশিমা দুর্ঘটনার পর থেকে গবাদিপশুর গায়ে সাদা ফোসকা পড়তে শুরু করেছে৷ এএফপি৷