গরুতে ঘোড়ার স্বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা ঘোড়া কিনে দেয়নি। তাতে কী? স্বপ্নের তো আর মৃত্যু হতে দেওয়া যায় না। শেষ পর্যন্ত গরু দিয়েই ঘোড়ার স্বাদ মেটাল জার্মান কিশোরী রেগিনা মায়া। গরুকে শেখানো হলো ঘোড়ার মতো চালচলন ও হাইজাম্প। গরুটি এখন ঘোড়ার মতোই ছুটতে পারে, দিতে পারে হাইজাম্প। জার্মানির দক্ষিণাঞ্চলীয় লফেনে রেগিনার (১৫) বাড়ি। তার গরুর নাম লুনা। দুই বছর আগে রেগিনাদের একটি খামারে লুনার জন্ম। সেই থেকে শুরু দুজনার মধ্যে দোস্তি। রেগিনা নানা কৌশলে মানুষের আচার-আচরণের সঙ্গে লুনাকে অভ্যস্ত করে তোলে। একপর্যায়ে লুনা ধীরে ধীরে মানুষের আকার-ইঙ্গিত রপ্ত করে ফেলে এবং সে অনুযায়ী আচরণ করে। প্রশিক্ষণ শুরু করার ছয় মাস পর রেগিনা প্রথমবারের মতো লুনার পিঠে বসতে সক্ষম হয়। এখন ‘যাও’, ‘দাঁড়াও’ এ সব নির্দেশ লুনা বুঝতে পারে। দ্রুতগতিতে ছুটতে বললে তাও বুঝতে পারে। রেগিনা বলে, সে লুনাকে ঘোড়া বলেই মনে করে।লুনার পিঠে চড়ার প্রথম অভিজ্ঞতা সম্পর্কে রেগিনা বলেছে, ‘সে খুবই ভালো আচরণ করেছে। হেঁটেছে স্বাভাবিকভাবে। কিন্তু কয়েক মিটার যাওয়ার পরই আমাকে নামিয়ে দিতে চায়। তবে সে খুব কমই বিরক্ত করে।’ অরেঞ্জ অনলাইন।