প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গর্ভাবস্থায় মায়েরা কেমোথেরাপি নিলেও সন্তানের ক্ষতি হওয়ার কোনো ঝুঁকি নেই। গতকাল শুক্রবার চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেট অনকোলজি-তে প্রকাশিত গবেষণাবিষয়ক প্রতিবেদনে এই দাবি করেছেন চিকিৎসকেরা।ইউরোপের ক্যানসার বিশেষজ্ঞরা ৬৮ জন অন্তঃসত্ত্বা নারীর ওপর এ গবেষণা চালিয়েছেন। তাঁদের গর্ভ থেকে ৭০টি শিশু জন্ম নেয়। অন্তঃসত্ত্বা এসব নারীর গড়ে ১৮ সপ্তাহ ধরে ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। এরপর গড়ে ৩৬ সপ্তাহের মাথায় তাঁদের সন্তান ভূমিষ্ঠ হয়। গবেষকেরা বলেছেন, মায়ের কেমোথেরাপির ফলে দীর্ঘ মেয়াদে সন্তানের কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি না, এ ব্যাপারে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা দরকার। এএফপি।