গাইতে শিখছে রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে সংগীত শিল্পীদের জায়গা নিয়ে নিতে পারে যন্ত্রমানব বা রোবট। সম্প্রতি জাপানে একদল গবেষক মানবাকৃতির একটি রোবটকে গান শেখাতে শুরু করেছেন। এর মুখাবয়ব নারীর মতো। এইচআরপি ফোর নামের এই রোবট ‘সিনথেসাইজ ভয়েস প্রযুক্তি’ ব্যবহার করে গাইতে পারবে। জাপানের ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাসাতাকা গোতো বলেন, ‘এই রোবট প্রাথমিকভাবে দুটি প্রযুক্তি ব্যবহার করে। একটি প্রযুক্তি গান গাওয়ার জন্য, অন্যটি মুখের অভিব্যক্তি পরিবর্তনের জন্য। ডেইলি মেইল অনলাইন।