গাছের ময়নাতদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গে শতাব্দীপ্রাচীন কয়েকটি গাছের মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাতের পূর্ত দপ্তর প্রাঙ্গণের শতাব্দীপ্রাচীন ১০টি গাছ মরে গেলে সেগুলো রাতারাতি কম দামে বিক্রি করে দেওয়া হয়৷ গাছগুলোর মৃত্যুর কারণ জানতে কয়েকটি সংগঠন আবেদন জানালে জেলা বন দপ্তর একটি কমিটি করে৷ কমিটি আজ সোমবার থেকে কাজ শুরু করবে৷ অভিযোগ উঠেছে, একটি চক্র ওই সব গাছে একধরনের বিশেষ পোকা চাষ করে গাছগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে৷ এসব পোকা গাছের রস শুষে নেয়৷ ফলে একসময় গাছ মরে যায়৷ কলকাতা প্রতিনিধি৷