গাজপ্রোমের বিরুদ্ধে তদন্ত ‘অগঠনমূলক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার বৃহত্তম প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান গাজপ্রোমের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শুরু হওয়া তদন্ত ‘গঠনমূলক’ নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল রোববার এ কথা বলেন। গতকাল ভ্লাদিভস্তকে অ্যাপেক সম্মেলনের শেষ দিনে ইইউ কমিশনের ওই তদন্তের নিন্দা করে পুতিন বলেন, ‘আমরা বিশ্বাস করি ইইউয়ের ওই পদক্ষেপ অগঠনমূলক। তবে আমরা কোনো পক্ষের ক্ষতি ছাড়াই ব্যবসাসুলভ সংলাপের মাধ্যমে এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারব।’পুতিন আরও ইঙ্গিত করেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক মন্দা লাঘবে মস্কোর সহযোগিতা পাওয়ার উদ্দেশ্যেই ওই তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘সম্মিলিত ইউরোপ রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের কাছ থেকে সুবিধা আদায় করতে চায়।’বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড ও স্লোভাকিয়ায় গাজপ্রোম প্রতিযোগিতা ব্যাহত করছে—এ আশঙ্কায় ইইউ গত সপ্তাহে তদন্ত শুরু করে। এএফপি।