গাজা সংঘাত তদন্তের উদ্যোগ নিচ্ছেন বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানিয়েছেন, তিনি ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের আশ্রয় শিবিরগুলোতে ইসরায়েলি হামলা তদন্তের উদ্যোগ নিচ্ছেন। পাশাপাশি ফিলিস্তিনিদের বিরুদ্ধে জাতিসংঘের শিবিরগুলো অস্ত্র রাখার কাজে ব্যবহার করার যে অভিযোগ উঠেছে তা-ও খতিয়ে দেখা হবে। খবর বিবিসির।
গত জুলাই–আগস্ট মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলে। এতে দুই হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারায়।
গাজার জাবালিয়া আশ্রয় শিবিরসহ বিভিন্ন এলাকা পরিদর্শনের পর বান কি মুন গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ভাষণ দেন। মহাসচিব এ সময় বলেন, ‘আমি ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) কাছে এই ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত আশা করছি। ...এগুলোর মধ্যে সবচেয়ে গুরুতর ঘটনাগুলো খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত বোর্ড গঠনে আমি কাজ করছি।’