গাজার পাশেআরব নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির নেতা মোহাম্মদ সৌদান বলেছেন, মিসর ও ইসরায়েলের মধ্যে শান্তিচুক্তির মূল উপজীব্যই ছিল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে এখন কী ঘটছে?... অস্থিতিশীলতা। আর এই অশান্তির মূলে ইসরায়েল। তাঁর দৃষ্টিতে, গাজায় হামলা চালিয়ে ইসরায়েল শান্তিচুক্তিই লঙ্ঘন করেছে।উদ্ভূত পরিস্থিতিতে আরব বিশ্বের দেশগুলো ফিলিস্তিনের পক্ষে সরব হয় কি না, সেটাই এখন প্রশ্ন। তবে আশার খবর, আরব নেতারা ইতিমধ্যে ইসরায়েলি হামলার নিন্দা ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রোববার ঘোষণা দিয়েছেন, তাঁরা অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছেন। সর্বশেষ ২০০৮ সালে এ ধরনের সর্বাত্মক অভিযান চালায় ইসরায়েল। কিন্তু এবারের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ‘ইনস্টিটিউট অব ইসলামিক পলিটিক্যাল থট’-এর সদস্য আজম তামিমি বলেন, মিসরের এখন পর্যন্ত ভূমিকায় হামাস কিছুটা হলেও সন্তুষ্ট। তারা মিসরের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সাহসিকতার প্রশংসা করেছে। তিনি বলেন, মিসর এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সেখানে আরব নেতা ও কূটনীতিকেরা হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর একটা গ্রহণযোগ্য উপায় খুঁজছেন। মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ইসরায়েলি হামলার নিন্দা জানানোর পাশাপাশি ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি তেলআবিব থেকে তাঁর রাষ্ট্রদূতকে ডেকে নিয়েছেন। চলমান এই বাস্তবতায় ইসরায়েল স্থল অভিযান চালালে পরিণতি মোটেও ভালো হবে না। গোটা অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনবে। মিসরের প্রেসিডেন্ট যেমনটা বলছিলেন, ‘আমরা কখনোই তা (স্থল অভিযান) মেনে নেব না।’ কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি বলেন, ‘এখনকার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গাজা অবরুদ্ধ হয়ে পড়েছে। সময় এসেছে ইসরায়েলকে এই অবরোধ তুলে নিতে বলার।’অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, গাজা পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আসছে। তাই ইসরায়েল আগের মতো চাইলেই তার প্রভুত্ব কায়েম করতে পারবে না।