গাজার বিমানবন্দরে ইসরায়েলি বিমানের হামলায় আহত ১১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজার দক্ষিণাঞ্চলে রাফাহর কাছে একটি বিমানবন্দরে ইসরায়েলি বিমানের হামলায় ১১ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। ফিলিস্তিনের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান।মিলিশিয়াদের লক্ষ্য করে শুক্রবার রাতে ওই হামলা চালানো হয় বলে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে চারটি ক্ষেপণাস্ত্রের হামলা চালানো হয়।গত বৃহস্পতিবার গাজা উপত্যকায় একটি রকেটের হামলায় ইসরায়েলের একটি খামারের এক কর্মী নিহত হওয়ার পর সেখানে তাদের এটি দ্বিতীয় হামলা। আহত ব্যক্তিদের সবাই বিমানবন্দরের আশপাশের এলাকার বাসিন্দা।ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাস্থলটি ছিল সন্ত্রাসীদের আস্তানা।ইসরায়েলের এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, দুদিন আগে ইসরায়েলে গাজার পাঁচটি রকেট হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে। এএফপি, বিবিসি।