গাজায় ইসরায়েলি হামলা চলছেই, নিহত ১৭২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজায় নির্বিচারে চালানো ইসরায়েলের হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। ছবি: রয়টার্স
গাজায় নির্বিচারে চালানো ইসরায়েলের হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সপ্তম দিনের মতো আজ সোমবার ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

আজ আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজায় নির্বিচারে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭২ জনে পৌঁছেছে। আহত হয়েছে সহস্রাধিক। হতাহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক মানুষ।

আজ ভোরে হামাসের সামরিক শাখার তিনটি প্রশিক্ষণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।