গাজায় এবার ইসরায়েলের কমান্ডো অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজায় একের পর এক বিমান হামলার পর এবার কমান্ডো বাহিনী অভিযান শুরু করেছে। গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে শনিবার রাতভর হামলা চালায় ইসরায়েলি নৌ-কমান্ডো বাহিনী। তবে তারা প্রাথমিকভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধের মুখোমুখি হয়।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, কমান্ডো অভিযান হামাসের বিরুদ্ধে প্রথম স্থল আক্রমণ। এ হামলার লক্ষ্য ছিল হামাসের রকেট নিক্ষেপের স্থানগুলো।
হামাসের সশস্ত্র শাখা ‘এজ্জেদিন আল কাসেম ব্রিগেড’ জানিয়েছে, ইসরায়েলের কমান্ডো বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের যোদ্ধাদের গুলিবিনিময় হয়েছে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ইসরায়েলও। তারা বলেছে, অভিযানকালে তাদের চারজন সেনা সামান্য আহত হয়েছেন। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।
গত মঙ্গলবার থেকে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।