গাজায় জাতিসংঘের ক্যাম্প জ্বালিয়ে দিয়েছে বন্দুকধারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজায় জাতিসংঘ পরিচালিত একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে গতকাল রোববার আগুন লাগিয়ে দিয়েছে একদল মুখোশধারী বন্দুকধারী। তারা গাজার জাতিসংঘ ত্রাণ ও শরণার্থীবিয়ষক সংস্থার পরিচালককেও হুমকি দিয়েছে।সংস্থার মুখপাত্র আদনান আবু হাসান জানান, হামলাকারীরা প্রথমে ক্যাম্পের একজন প্রহরীকে বেঁধে ফেলে। এ সময় তারা ক্যাম্পে আগুন লাগিয়ে দেয়। বন্দুকধারীরা গাজা উপকূলঘেঁষা মহাসড়কটি বন্ধ করে দেয়।কোনো গোষ্ঠী হামলার দায়িত্ব স্বীকার করেনি। এএফপি।