গাজায় ব্রিটিশ নাগরিক গ্রেপ্তার করায় উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজার হামাস নেতারা ব্রিটিশ নাগরিকদের কোনো কারণ ছাড়াই গ্রেপ্তার করায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। গাজায় আটক সাংবাদিকের সঙ্গে সাক্ষাত্ করে ব্রিটিশ মুখপাত্র এ কথা জানান।হামাস ও ব্রিটিশ কর্মকর্তারা জানান, গাজায় একটি আদালত কক্ষে অভিযুক্ত ফিলিস্তিনি এক বন্ধুর পক্ষে সাক্ষ্য দেওয়ার সময় গত রোববার পল মার্টিন নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তিনি ‘ইসরায়েলের’ পক্ষে কাজ করছিলেন বলে অভিযোগ করা হয়।এদিকে নতুন করে বসতি স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে অধিকৃত পশ্চিম তীরে আবারও বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল। বসতি স্থাপনবিরোধী একটি গ্রুপ গতকাল এ কথা জানিয়েছে। এএফপি।