গাজায় যুদ্ধবিরতি নিয়ে জোর তৎপরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকালও আকাশ ও নৌপথে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে গাজার একটি গণমাধ্যম ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন ছয়জন সংবাদকর্মী। গাজার কেন্দ্রস্থলে জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় দুই শিশু নিহত ও ১৫ জন আহত হয়েছে।এদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। দু-এক দিনের মধ্যে চুক্তি সই হতে পারে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, তারা গাজায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান আরও সম্প্রসারণকরবেন।গত বুধবার থেকে ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় এ পর্যন্ত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক। গতকাল পঞ্চম দিনের মতো গাজা সিটিতে হামলা চালায় ইসরায়েল। দুটি টেলিভিশন ভবন, বেশ কয়েকটি বাড়ি ও একটি পুলিশ স্টেশনে বিমান থেকে ব্যাপক গোলা বর্ষণ করা হয়। এ ছাড়া ইসরায়েলি নৌবাহিনীও গাজা সিটি লক্ষ্য করে ব্যাপক গোলা বর্ষণ করেছে। গাজায় এ পর্যন্ত প্রায় এক হাজার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় নিহত ব্যক্তিদের অধিকাংশই বেসামরিক ও শিশু। আর ইসরায়েলের দাবি, গাজা থেকে হামাসের পাঁচ শতাধিক রকেট ইসরায়েলে আঘাত হেনেছে। এতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।বিমান ও নৌ-হামলার পাশাপাশি স্থল-হামলারও ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। স্থল অভিযানের জন্য ৭৫ হাজার রিজার্ভ সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ গতকাল সতর্ক করে বলেছেন, গাজায় ইসরায়েল স্থল-হামলা চালালে দেশটি চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সহানুভূতি ও সমর্থন হারাবে। গতকাল ফক্স নিউজকে হেগ এ কথা বলেন। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা: নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা চলছে।’মিসরের একটি নিরাপত্তা সূত্র জনায়, যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সব পক্ষের সঙ্গে আলোচনা ও যোগাযোগ রক্ষা করে চলছে মিসর। হামাসের পলিটব্যুরো প্রধান খালেদ মিশাল অস্ত্রবিরতি নিয়ে আলোচনার জন্য এখন কায়রো রয়েছেন। এএফপি, বিবিসি ও রয়টার্স।