গাদ্দাফি, মোবারক ও বেন আলীর সম্পদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি এবং মিসর ও তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত নেতাদের প্রায় ১০০ কোটি ডলার বা ৮৩ কোটি সুইস ফ্রাঁর সম্পদ জব্দ করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড সরকার এ কথা জানায়।সুইজারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিশেলিন কালমি-রে বলেন, প্রায় ৮৩ কোটি সুইস ফ্রাঁর সম্পদ খুঁজে পাওয়া গেছে।মন্ত্রী জানান, খুঁজে পাওয়া সম্পদের মধ্যে সবচেয়ে বেশি মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর সহযোগীদের। তাঁদের সম্পদের পরিমাণ ৪১ কোটি সুইস ফ্রাঁ। ৩৬ কোটি ফ্রাঁর সম্পদ গাদ্দাফি সরকারের বলে ধারণা করা হচ্ছে।খোঁজ পাওয়া সম্পদের মধ্যে তিউনিসিয়ার সাবেক নেতা জয়নুল আবেদিন বেন আলী ও তাঁর সহযোগীদের ৬০ কোটি ফ্রাঁর সম্পদ রয়েছে।তিন দিনের তিউনিসিয়া সফরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী কালমি-রে এসব কথা জানান।মন্ত্রী বলেন, সুইজারল্যান্ডে অবৈধ সম্পত্তি জব্দ করতে সুইস সরকারের নির্দেশের পর এই সম্পদ জব্দ করা হলো। তিনি বলেন, জব্দ করা সব সম্পদ অর্থ নয়। এর মধ্যে ভূসম্পত্তিও রয়েছে। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে গণবিক্ষোভের মুখে বেন আলী ও মোবারকের পতনের পর সুইজারল্যান্ড প্রাথমিকভাবে ওই দুজনের সম্পদ জব্দ করার নির্দেশ দেয়।সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়নের পর কর্নেল গাদ্দাফি ও তাঁর সহযোগীদের সম্পদ জব্দ করা হয়। তবে জব্দ করা সম্পদ সম্পর্কে এই প্রথম বিস্তারিত প্রকাশ করা হয়েছে। বিবিসি।