গাদ্দাফি হত্যাকাণ্ড যুদ্ধাপরাধ হতে পারে: ওকাম্পো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি লুইস মোরেনো ওকাম্পো গত বৃহস্পতিবার বলেছেন, লিবিয়ার ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফির নিহত হওয়ার ঘটনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।ওকাম্পো বলেছেন, লিবিয়ার সরকারকে আগামী ১০ জানুয়ারির মধ্যে অবশ্যই জানাতে হবে যে তারা গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে আদালতের কাছে হস্তান্তর করবে কি না।মোরেনো ওকাম্পো বলেন, তিনি মনে করেন যেভাবে গাদ্দাফি নিহত হয়েছেন, তা যুদ্ধাপরাধের সন্দেহের সৃষ্টি করেছে। গত ২০ অক্টোবর নিজ শহর সির্তে বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর গাদ্দাফি নিহত হন।মোরেনো ওকাম্পো সাংবাদিকদের বলেন, ‘লিবিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের উদ্বেগের কথা তুলে ধরেছি।’ তিনি বলেন, লিবিয়ার সরকারের কাছে তাঁরা জানতে চাইছেন, গাদ্দাফির বিরুদ্ধে গণ-অভ্যুত্থানের সময় সব পক্ষের দ্বারা সংঘটিত অপরাধ তারা কীভাবে তদন্ত করবে।আইসিসির প্রধান কৌঁসুলি বলেন, সব অপরাধ তদন্ত করতে একটি সমন্বিত কৌশল গ্রহণের জন্য লিবিয়ার জাতীয় কর্তৃপক্ষ পরিকল্পনা প্রণয়ন করছে।ওকাম্পো বলেন, ‘গাদ্দাফির মৃত্যু এমন বিষয়, যা ব্যাখা করতে হবে। কারণ গুরুতর সংশয় রয়েছে যে এটি ছিল যুদ্ধাপরাধ।’ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রিফিংয়ের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এএফপি, রয়টার্স, বিবিসি।