গাদ্দাফিপুত্র সাইফের বিচার সেপ্টেম্বরে শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে আগামী সেপ্টেম্বরে সে দেশে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। লিবিয়ার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের মুখপাত্র তাহা নাসির গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে জিনতান শহরে সাইফের বিচার হবে। গত বছরের নভেম্বরে ওই শহরেই তাঁকে আটক করা হয়েছিল। মুখপাত্র তাহা নাসির বলেন, গত বছরের ১৫ ফেব্রুয়ারি অভ্যুত্থান শুরুর পর সাইফ আল-ইসলামের অপরাধের ঘটনায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কার্যালয়ের একটি কমিটি তদন্ত সম্পন্ন করেছে এবং অভিযোগপত্রও প্রস্তুত করেছে। শিগগিরই তা অনুমোদন করে সেপ্টেম্বরে বিচার শুরু করা হবে। খবর বিবিসির।