গাদ্দাফির অনুগতদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর আত্মসমর্পণের জন্য বেঁধে দেওয়া সময়সীমা গতকাল শনিবার শেষ হয়েছে। দেশটির ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) অনুগত যোদ্ধারা এখন গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। এদিকে ত্রিপোলির দক্ষিণ-পূর্বাঞ্চলের বনী ওয়ালিদে গত শুক্রবার গাদ্দাফি অনুগতদের সঙ্গে প্রচণ্ড যুদ্ধের পর পূর্বাঞ্চলের সেদাতা এলাকাতেও সংঘর্ষ হয়েছে।এনটিসি নেতারা গাদ্দাফি অনুগতদের আত্মসমর্পণের জন্য শনিবার পর্যন্ত সময় দিয়েছিলেন। এ ছাড়া বনী ওয়ালিদ নিয়ে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সংলাপ চলছে। মুখপাত্র মুসা ইব্রাহিমসহ গাদ্দাফি আমলের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা সেখানে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।এনটিসির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গত শুক্রবার বলেন, চূড়ান্ত সামরিক পদক্ষেপ আসন্ন হয়ে উঠেছে। এএফপি।